Published on
:
2 min read
নবমীতে (Durga Pujo 2026) মাটন রাঁধবেন। কিন্তু গোটা সকালবেলাটা রান্নাঘরে কাটানো যাবে না। তাই মাংস আগে থেকে ম্যারিনেট করে রেখে দিন। এতে মাংস দ্রুত সিদ্ধ হয়ে যাবে। রেসিপি যা-ই হোক না কেন, ম্যারিনেশন ঠিকঠাক হলে মাংস দ্রুত রান্না হয়ে যায় এবং স্বাদও হয় দুর্দান্ত। কিন্তু ম্যারিনেশনে ভুলচুক হয়ে গেলে নবমীর মাটন কষা ভেস্তে যেতে পারে। খাসির মাংস ম্যারিনেশনের সময়ে এই ৫ ভুল এড়িয়ে চলুন।
মাংস ম্যারিনেট করার সময়ে কোন বিষয়গুলি খেয়াল রাখবেন?
১) নবমীর দিন সকালে মাংসের দোকানে লম্বা লাইন পড়বে। ভিড় এড়িয়ে একদিন আগে মাংস কিনে রাখতে পারেন। কিন্তু ফ্রিজে থেকে মাংস বের করেই তা ম্যারিনেট করবেন না। মাংস ঘরের তাপমাত্রায় এলে, তারপরে ম্যারিনেট করুন।
২) মাংসে যেন এক ফোঁটা জল না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। ভালো করে জল ঝরিয়ে নেবেন। এ ছাড়া ছুরি দিয়ে মাংসের গায়ে গর্ত করে দেবেন। এতে মশলার মাংসের ভিতরে ঢুকবে।
৩) নুন দিয়ে মাটন ম্যারিনেট করবেন না। এতে প্রোটিন থেকে সমস্ত আর্দ্রতা বেরিয়ে যাবে। তার বদলে গোটা গরম মশলা যেমন দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, জয়ত্রি ইত্যাদি দিন। এ ছাড়া কাঁচা পেঁয়াজ কুচি, বেরেস্তা ইত্যাদি দিয়ে মাংস ম্যারিনেট করুন।
৪) যদি দই দিয়ে মাংস রান্না করার প্ল্যান থাকে, তা হলে ম্যারিনেশনে লেবুর রস বা ভিনিগার ব্যবহার করবেন না। যদি দই না দেন, তা হলে মাংসে লেবুর রস মাখিয়ে রাখতে পারেন। এ ছাড়া দই দিয়েও ম্যারিনেট করতে পারেন।
৫) মাটন রান্নার ঘণ্টা দুয়েক আগে মাংস ম্যারিনেট করুন। অনেকে ৮-১০ ঘণ্টা ধরে ম্যারিনেট করে রাখেন। কিন্তু এতে মাংস অতিরিক্ত গলে যায়। তাই ২ ঘণ্টা আগে ম্যারিনেট করলেই হবে।
FAQ
১. খাসির মাংস কতক্ষণ ম্যারিনেট করে রাখা উচিত?
রেসিপি অনুযায়ী সময় বদলাতে পারে। প্রায় ২ ঘণ্টা ম্যারিনেট করতে পারেন। দীর্ঘক্ষণ রাখলে ফ্রিজে রাখুন।
২. ফ্রিজ থেকে বের করেই কি মাটন ম্যারিনেট করা যায়?
হ্যাঁ, ঠান্ডা মাংস সরাসরি ম্যারিনেট করা যায়। তবে মাংস ঘরের তাপমাত্রায় আনার জন্য দীর্ঘক্ষণ বাইরে ফেলে রাখা উচিত নয়।
৩. ম্যারিনেশনের আগে মাংসের জল ঝরিয়ে নেওয়া জরুরি কেন?
অতিরিক্ত জল থাকলে মশলা ভালোভাবে মাখানো কঠিন হতে পারে। তাই মাংসের উপরিভাগ শুকনো করে নেওয়া ভালো।
৪. মাটন ম্যারিনেশনে দই ও লেবুর রস একসঙ্গে দেওয়া যায় কি?
দই দিয়ে রান্না করলে সাধারণত অতিরিক্ত লেবুর রস বা ভিনিগার না দেওয়াই ভালো। অম্লীয় উপাদান বেশি হলে মাংসের উপরিভাগের গঠন বদলে যেতে পারে।
৫. মাটন ম্যারিনেশনের সময় নুন দেওয়া কি উচিত নয়?
ম্যারিনেশনে নুন দেওয়া যায়। নুন মাংসের আর্দ্রতা ও স্বাদে প্রভাব ফেলে, তবে নুন দিলেই মাংসের সমস্ত আর্দ্রতা বেরিয়ে যায়—এ ধারণা ঠিক নয়।
