নিউ ইয়র্কে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা
ফন্ট সাইজ:
100%
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকজন প্রবাসী বাংলাদেশি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্থা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন কিছু ভিডিও। স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটে। যদিও হেনস্থাকারী ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সেসব ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’, ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’, হোয়াই ইউ কাম হেয়ারসহ উচ্চস্বরে বিভিন্ন মন্তব্য করছেন কয়েকজন ব্যক্তি।
পরে নিরাপত্তাকর্মীরা সেখান থেকে ড. ইউনূসকে দ্রুত নিয়ে যান। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাবেক এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদকেও দেখা যায়।
