বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
- ৬ বার পড়া হয়েছে
লাখাই প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম তালহা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরমান (১৬) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নিহত ও আহত দুজনই লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বাসিন্দা।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লাখাইয়ের ভাদিকারা গ্রামের বয়াতুল ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী তালহা তার বন্ধু একই গ্রামের মরম আলীর ছেলে আরমানকে নিয়ে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তালহা এবং তার বন্ধু আরমান মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আহত আরমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, তবে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এক মুহূর্তের আনন্দের সফর এমন নির্মম বিষাদে পরিণত হওয়ায় নিহত তালহার পরিবারসহ পুরো লাখাইয়ের ভাদিকারা গ্রামে নেমে এসেছে গভীর শোক ও মাতমের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


