ছবির ক্যাপশন: ...............
নড়িয়া উপজেলা প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু
হযরত মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রঃ) প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের নড়িয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬শে ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলার পৌরসভার শহীদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে নড়িয়া উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতি মুফতি ইলিয়াস খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুফতি ইউসুফ জামিলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব শাইখুল হাদীস আল্লামা হাবিবউল্লাহ মিয়াজি।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী, যুগ্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী,যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক অধ্যক্ষ রোকুনুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী,কেন্দ্রীয় নেতা মাওলানা মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় নেতা মুফতি আকরাব হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের শরীয়তপুর জেলার সভাপতি এবং শরীয়তপুর ১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবং শরীয়তপুর দুই আসনের এমপি পদপ্রার্থী মুফতি মাহমুদুল হাসান (হাসান হুজুর)।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা বিগত দিনে আওয়ামী লীগের সরকার দেখেছেন,বিএনপির সরকার দেখেছেন, জাতীয় পার্টির সরকার দেখেছেন।
আপনাদের কাছে অনুরোধ করছি এবার আপনারা ইসলামি দলকে সুযোগ দিয়ে দেখেন, আমরা কোন দূর্নীতি করবো না,সন্ত্রাসী করবোনা,চাঁদাবাজি করবো না ,আমরা আল্লাহকে ভয় করে চলি,ইনশাআল্লাহ আমাদের ভোট দিয়ে বিজয় করলে দেশের উন্নয়ন হবে।
এ ছাড়াও প্রধান বক্তা শরীয়তপুর দুই আসনের এমপি প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুফতি মাহমুদুল হাসান বলেন,আমি নড়িয়া সখিপুর দুই আসনের এমপি প্রার্থী।
আপনাদের দোয়া নিয়ে আমি মাঠে আছি,আপনারা আমাকে মহান আল্লাহর উপর ভরসা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বটগাছ মার্কায় আমাকে ভোট দিয়ে বিজয় করলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি নড়িয়া সখিপুরের ব্যাপক উন্নয়ন করবো।
