কালবেলা · খেলাধুলা
নতুন স্পন্সর থেকে কত টাকা পাচ্ছে বিসিবি?
১৫/১০/২০২৬

প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনারশিপ বিক্রি করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ওয়েবভিত্তিক পরিবহন প্রতিষ্ঠান ‘গাড়িবুক’-এর সঙ্গে চুক্তি করেছে বিসিবি। তবে ভবিষ্যতে উভয়ের মধ্যে এর সম্প্রসারণ আরও বাড়বে বলে আশাবাদী বিসিবি।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চুক্তির ঘোষণা দেয় বিসিবি। দুই টেস্টের সিরিজের জন্য বোর্ডকে ২৫ লাখ টাকা দেবে গাড়িবুক।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ—দুই দলের টিম বাসেই থাকবে গাড়িবুকের ব্র্যান্ডিং। ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া দুই টেস্টে এই ব্র্যান্ডিং সংবলিত বাসেই যাতায়াত করবেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তদের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ও রস্টন চেইসরা।
বিসিবির স্পন্সরশিপ কার্যক্রমে নতুন এই সংযোজনকে ভবিষ্যতে বাণিজ্যিক পরিসর বাড়ানোর সুযোগ হিসেবে দেখছে বোর্ড। এর আগে বিভিন্ন ক্যাটেগরিতে প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি হলেও ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে এটিই প্রথম উদ্যোগ।
মূল প্রতিবেদনে যান ↗