ছবিটি প্রতীকীছবি: AI নির্মিত
Published on
:
2 min read
কূটনীতির জন্য এ বার সমস্যায় ভারতের ক্রীড়াবিদরা। আমেরিকার লাস ভেগাসে আয়োজিত অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (U23 World Wrestling Championships) অংশ নিতে পারলেন না ভারতের ৯ জন কুস্তিগিরের। বয়স ২০ বছরের কম এবং কোনও স্থায়ী চাকরি না থাকার যুক্তি দেখিয়ে তাঁদের ভিসা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে মার্কিন দূতাবাস। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে ক্ষোভে ফেটে পড়েছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) সভাপতি সঞ্জয় সিং।
গত ১২ অক্টোবর থেকে আমেরিকার লাস ভেগাসে শুরু হয়েছে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ভারতের যে ৯ জন কুস্তিগিরের ভিসা আটকে দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন পাঁচজন গ্রিকো-রোমান এবং চারজন মহিলা কুস্তিগির। অ্যাথলিটদের ভিসা সুনিশ্চিত করতে ভারতীয় ফেডারেশনের পক্ষ থেকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু মার্কিন কনস্যুলেটের কঠোর ও অনমনীয় মনোভাবের সামনে সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়।
মার্কিন প্রশাসনের জন্যই স্বপ্নভঙ্গ
সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় সিং বলেন, ‘৯ জন কুস্তিগিরের ভিসা সম্পূর্ণ মার্কিন দূতাবাসের ভুলে বাতিল হয়েছে। আমি ব্যক্তিগতভাবে দূতাবাসের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং আন্তর্জাতিক কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (UWW) মাধ্যমেও যোগাযোগ করা হয়েছিল। এমনকি UWW-র প্রেসিডেন্ট স্বয়ং মার্কিন দূতাবাসকে আনুষ্ঠানিক চিঠি লিখে বিষয়টি বিবেচনা করতে অনুরোধ জানান। কিন্তু কোনও কাজ হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
‘৫টা সোনা হাতছাড়া’
কুস্তিগিরদের পেশা বা চাকরি নিয়ে দূতাবাসের যুক্তিকে তীব্র কটাক্ষ করে ফেডারেশন সভাপতি বলেন, ‘এদের প্রত্যেকের বয়স কুড়ি বা তার আশপাশে। কুস্তিটা এদের পেশা ও জীবিকা। সেখানে তাঁরা অন্য কোনও চাকরি করে কি না—তা খোঁজা একেবারেই ভিত্তিহীন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই ৯ জনের মধ্যে অন্তত ৫ জন ভারতের জন্য অনায়াসে সোনা জিততে পারতেন।’
সংবাদসংস্থা IANS-এর সঙ্গে কথা বলতে গিয়ে সঞ্জয় সিং আরও যোগ করেন, ‘অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটল।’
— The Khel India (@TheKhelIndia) October 14, 20269 INDIAN WRESTLERS DENIED US VISAS! 🤦
Nine Indian wrestlers, including 2024 U17 World Champion Neha Sangwan, have been denied visas for the U23 World Wrestling Championships in Las Vegas.
The reason? Being under 20 and having no full-time jobs, despite being full-time… pic.twitter.com/XW4pmnY9wM
তদন্তে জানা গেছে, ভিসা বাতিল হওয়া আটজন কুস্তিগিরের বয়স ২০ বছর বা তার কম হওয়ায় তাঁদের কোনও অফিসিয়াল কর্মসংস্থান বা আর্থিক আয়ের প্রমাণপত্র ছিল না। তাদের মধ্যে এক অ্যাথলিট সম্প্রতি ভারতীয় রেলে স্পোর্টস কোটায় চাকরি পেলেও দূতাবাসের নিয়ম অনুযায়ী তিনি পে-স্লিপ বা বেতনের সমস্ত নথি নির্দিষ্ট সময়ে পেশ করতে পারেননি। এর সঙ্গে যুক্ত হয়েছে আমেরিকার সাম্প্রতিক অভিবাসন নীতির কড়াকড়ি ও অতিরিক্ত স্ক্রিনিং পলিসি। সবকিছুর ফলে দেশের সেরা তরুণ অ্যাথলিটদের মেডেল জয়ের স্বপ্ন এভাবে নষ্ট হওয়ায় ক্ষুব্ধ ক্রীড়া মহল।
