২০ অক্টো, ২০২৬ ৭:৩৬:৫৬ পূর্বাহ্ণ | ক্যাটাগরি: রাজশাহী বিভাগ
নাটোরের বড়াইগ্রামে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। উদ্ধারকারীরা গুরুতর আহত অবস্থায় অন্যদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের নাটোর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। নাটোর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সংবাদচর্চা.কম-এ প্রকাশিত/প্রচারিত কোন কন্টেন্ট (সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও) বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।
