লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে রশিদারপাড়া এলাকায় বাবর ম্যানসনে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ফেরদৌস ঢাকা বিমান বন্দর এলাকার আশেক আলম বাবরের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, খবর পয়ে বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওসি আব্দুল্লাহ জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।