গত ১৭ বছরে তথ্য কমিশনকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেছেন, সরকার কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়, তথ্য কমিশন কাজ করবে সব মানুষের জন্য। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধান তথ্য কমিশনার।
এ সময় আরেক তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান বলেন, জনগণের তথ্যপ্রাপ্তির প্রত্যাশা পূরণের পাশাপাশি সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করে সমাজ, জনগণ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে তথ্য কমিশন।
