খুলনায় ৮ দিনে গ্রেপ্তার ২৫৫, মাদক ও অস্ত্র উদ্ধার
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

খুলনা জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত, যেখানে চ্যানেল আই অনলাইন এর লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
খুলনায় বিশেষ অভিযান চালিয়ে আট দিনে ২৫৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ৬ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হত্যা, দস্যুতা ও অস্ত্রসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আট দিনের অভিযানে ১৯টি মাদক মামলায় ৬৮৮ পিস ইয়াবা, ৫ কেজি ৯০৫ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ।
এদিকে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোটরসাইকেলকেন্দ্রিক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১ হাজার ৭৮৫টি মোটরসাইকেল পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ২৬৩টি মামলা দায়ের এবং ১৫৯ জনকে আটকের তথ্য জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা, দস্যুতা ও অস্ত্র মামলার একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা মামলার আসামিও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, অপরাধীদের গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…