জনতা ব্যাংক পিএলসির ৯০৫তম বোর্ড সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সিএসপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্ষদের পরিচালক আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, খন্দকার মামুন এফসিএ, আজিজুন নাহার ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম, মো. নূরুল হুদা, মো. আব্দুল মতিন এবং মো. ইকবাল হোসেন খাঁ উপস্থিত ছিলেন। সভায় শ্রেণিকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।
