
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
পুরুলিয়া মেডিক্যাল কলেজের পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বুধবার রাতে হাসপাতালে যান তিনি। সেখানে গিয়ে দেখেন হাসপাতালে সব জায়গায় নোংরা পরিবেশ ও আবর্জনায় ভর্তি। হাসপাতাল থেকেই সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে মেডিক্যাল কলেজের পরিস্থিতির কথা জানান সাংসদ। তিনি নিজেই আবর্জনা পরিষ্কার করার সিদ্ধান্ত নেন। তিনি স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, ‘হাসপাতালের কর্মীরা হয়তো ঠিকমতো বেতন পান না। অথবা পরিবর্তনের সরকারকে বদনাম করার জন্য কিছু অসাধু ব্যক্তি এই কাজ করছে।’ এ নিয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার দাবি করেন জ্যোতির্ময় সিং মাহাতো।
