পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র দেওয়া হয়
সংবাদ বিজ্ঞপ্তি · ১৩ অক্টোবর, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলায় দি সিলেট ইসলামিক সোসাইটির পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার গোয়ালাবাজারের উদয়ন কিন্ডারগার্টেন স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদয়ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আলী আমজদ চৌধুরীর সভাপতিত্বে এবং জহিরপুর ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি শাহ সিদ্দিক, জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার মোহাম্মদ কিবরিয়া, আল ফালাহ জামেয়া ইসলামিয়ার সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং উদয়ন কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক বকুল ভট্টাচার্য।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয় হুমায়রা রশিদ ও আফসারা আচল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে এ ধরনের বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
গুগলে আমাদের খবর পেতে
