৭৫৩ পদে নিয়োগ দেবে পেট্রোবাংলা, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) অধীনে থাকা ১২টি কোম্পানিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম ও দশম গ্রেডে ১৯টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৭৫৩ জন কর্মকর্তা পদে লোকবল নিয়োগ দেবে সরকারি এই সংস্থাটি।
আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
চাকরির তথ্য
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
পদসংখ্যা ও ক্যাটাগরি: ১৯টি ক্যাটাগরিতে ৭৫৩ জন
চাকরির ধরন: স্থায়ী সরকারি চাকরি (পূর্ণকালীন)
বেতন স্কেল: নবম গ্রেডের পদে বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা। দশম গ্রেডের পদে বেতন স্কেল ৩২,০০০–৭৭,৩০০ টাকা।
বয়সসীমা: ২০২৬ সালের ১ সেপ্টেম্বর তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে।
আবেদন করার নিয়ম
চাকরিপ্রার্থীরা টেলিটক অথবা পেট্রোবাংলার নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ার ধাপগুলো নিচে দেওয়া হলো:
১. অনলাইন ফরমে তথ্য প্রদান
ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট পদের রেডিও বাটনে ক্লিক করলে আবেদন ফরম আসবে। সেখানে দেওয়া নির্দেশনা অনুসরণ করে সকল প্রয়োজনীয় তথ্য সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদন ফরমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা জন্মনিবন্ধনের তথ্য দেওয়া বাধ্যতামূলক।
২. প্রতিষ্ঠানের পছন্দক্রম (চয়েস)
পেট্রোবাংলার আওতাধীন ১২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রার্থী কোথায় কাজ করতে আগ্রহী, তার পছন্দক্রম ঠিক করতে হবে। মেধা ও পছন্দের ভিত্তিতে শূন্য পদ থাকা সাপেক্ষে পরবর্তীতে পদায়ন করা হবে। তবে মনে রাখতে হবে, আবেদন জমা হয়ে গেলে এই পছন্দক্রম আর পরিবর্তন করা যাবে না।
৩. ছবি ও স্বাক্ষর আপলোড
আবেদন ফরম পূরণ শেষে রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং প্রার্থীর স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
৪. ইউজার আইডি সংরক্ষণ
সফলভাবে আবেদন জমা হলে ছবি ও স্বাক্ষরসহ প্রার্থীর নিজস্ব কপি (Applicant’s Copy) পাওয়া যাবে। এতে একটি নির্দিষ্ট ‘ইউজার আইডি’ (User ID) থাকবে, যা ডাউনলোডের পর প্রিন্ট করে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার মাধ্যম
আবেদন সম্পন্ন করার পর যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।
প্রথম এসএমএস: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BOGMC <স্পেস> User ID এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফি-এর পরিমাণ ও একটি পিন (PIN) আসবে।
দ্বিতীয় এসএমএস: পুনরায় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BOGMC <স্পেস> YES <স্পেস> PIN এবং পাঠাতে হবে 16222 নম্বরে।
ফি-এর পরিমাণ: নবম গ্রেডের পদের জন্য ৬৬৯ টাকা এবং দশম গ্রেডের পদের জন্য ৫৫৮ টাকা ধার্য করা হয়েছে। ফি পরিশোধ না করা পর্যন্ত আবেদনটি চূড়ান্ত বলে গণ্য হবে না।
যেকোনো সমস্যায় যোগাযোগ
অনলাইনে আবেদন বা ফি জমা দিতে কোনো সমস্যা হলে সরাসরি সাহায্য নেওয়ার সুযোগ রয়েছে:
হটলাইন নম্বর: ০১৯২০৪০০০৪৫, ০১৬৭০৫১৮৬১৫, ০১৭১৭০০১৩১২
টেলিটক হেল্পলাইন: ১২১ (যেকোনো টেলিটক নম্বর থেকে)
ই-মেইল: vas.query@teletalk.com.bd
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন এই ঠিকানায়।
