ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
রবিন জানান, তার বাবার নামাজে জানাজা আগামীকাল বাদ জোহর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। এ সময় তিনি সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন।
