কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবা ও বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ পপি আক্তার আলো (২৭) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় পপি আক্তার আলোর কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। তিনি লিটন নামের এক ব্যক্তির স্ত্রী বলে জানা গেছে।
অভিযানে থানার ওসি (তদন্ত), উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই), নারী ও পুরুষ পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
পুলিশের এ অভিযানকে কেন্দ্র করে এলাকায় মাদকবিরোধী তৎপরতা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে মাদক নিয়ন্ত্রণে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত যে-ই হোক, প্রমাণের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনা হবে।
মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
এমএ
