দুর্গাপূজার আনন্দ ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে স্বস্তি দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে বিভিন্ন পূজামণ্ডপের অভিজ্ঞতা ও সম্প্রীতির প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।
উৎসবের পরিবেশ তৈরিতে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ নাগরিকদের ভূমিকার জন্য ধন্যবাদ জানান আনসারী। হিন্দু ধর্মাবলম্বীদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি।
তার বক্তব্যে প্রতিটি মানুষের নিশ্চিন্তে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা এসেছে। উৎসবের দিনের আন্তরিকতা ও দায়িত্ববোধ বছরের বাকি সময়েও ধরে রাখা এবং অন্যায়ের প্রতিকারে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন এই রাষ্ট্রদূত।
