গোয়াইনঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
এক অভিনন্দন বার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানান।
তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোয়াইনঘাট প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও পেশাগত সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করেন।
শেয়ার করুন

