ফুটবল থেকে অবসর নেওয়ার পরও খেলাধুলার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। এবার তাকে দেখা গেল টেনিস কোর্টে। ক্লে কোর্টে র্যাকেট হাতে নিজের টেনিস-দক্ষতা দেখিয়েছেন সাবেক এই ফুটবলার। তার নিখুঁত শটে কোর্টের এদিক-ওদিক ছুটতে হয়েছে খেলার সঙ্গীকে।
অবসরের পর অনেক ক্রীড়াবিদই সক্রিয় থাকার জন্য নতুন খেলা বা শখ বেছে নেন। রোনালদোও তার ব্যতিক্রম নন। টেনিসের প্রতি তার আগ্রহ অবশ্য নতুন নয়। বড় বড় টেনিস টুর্নামেন্টে নিয়মিত দেখা যায় তাকে। ইউএস ওপেনের মতো আসরে উপস্থিত থেকে বিশ্বের সেরা টেনিস তারকাদের খেলাও উপভোগ করেন তিনি।
বিজ্ঞাপন
তবে এবার গ্যালারিতে বসে খেলা দেখার পরিবর্তে নিজেই নেমে পড়লেন কোর্টে। ক্লে কোর্টে টেনিস খেলার সময় রোনালদোর শটের নির্ভুলতা নজর কেড়েছে। র্যালিগুলো খুব বেশি দ্রুতগতির না হলেও বলের দিক পরিবর্তন করে সঙ্গীকে কোর্টের এক পাশ থেকে অন্য পাশে ছোটাতে পেরেছেন তিনি।
ফুটবল মাঠে নিজের অসাধারণ দক্ষতার জন্য পরিচিত রোনালদো। এবার টেনিস কোর্টেও র্যাকেট হাতে তাঁর নিয়ন্ত্রণ ও শটের নিখুঁত লক্ষ্যভেদ দেখা গেল। ফুটবল থেকে অবসর নিলেও খেলাধুলার প্রতি তাঁর আগ্রহ যে অটুট, এই দৃশ্য যেন তারই প্রমাণ।
আইএইচএস/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
