টানা পাঁচ ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড। লিডসের বিপক্ষে ম্যাচের শুরুতে গোল করে দীর্ঘদিনের জয়খরা কাটানোর জোরালো সম্ভাবনা জাগিয়েছিল রেড ডেভিলার। তবে ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা টেনে ম্যানচেস্টার ইউনাইটেডকে আরও একটি ম্যাচ জয়হীন রাখল লিডস ইউনাইটেড।
আজ রোববার (১৮ অক্টোবর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিডস ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে মাইকেল ক্যারিকের শিষ্যরা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ব্রায়ান এমবুমো দলকে এগিয়ে নেওয়ার পর লিডসকে সমতায় ফেরান ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক ক্যালভার্ট-লুইন।
মাঠের পারফরম্যান্সে একের পর এক ব্যর্থতায় আগে থেকেই দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। পয়েন্ট হারানোর এই ধারাবাহিকতায় এখন ক্লাবটির কোচ ও খেলোয়াড়দের ওপর সমালোচনার চাপ আরও বাড়বে।
গত মৌসুমেও এই লিডসের বিপক্ষে লিগের দুই দেখায় একটিতেও জিততে পারেনি রেড ডেভিলরা। প্রথম লেগে ১-১ ড্রয়ের পর ফিরতি ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। এবারও ব্যর্থতার সেই ধারাবাহিকতা বজায় রইল ইংলিশ জায়ান্টদের।
প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা তিনটি ম্যাচে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করল ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে টানা চার ম্যাচ ধরে তারা জয়বঞ্চিত। সব প্রতিযোগিতা মিলিয়ে হিসাব করলে টানা ছয়টি ম্যাচে জয়ের মুখ দেখেনি ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। লিগে সাত রাউন্ডের খেলায় মাত্র ১টি জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে অবস্থান করছে ক্যারিকের দল। অন্যদিকে, ৩ পয়েন্ট বেশি নিয়ে সপ্তম স্থানে রয়েছে লিডস।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে নামলেও খেলার ধরণ খুব একটা গোছানো ছিল না। ফলে বক্সে ঢুকে গোলের জন্য পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। ম্যাচের ২৫ মিনিট পর হঠাৎ করেই দুই দলের আক্রমণে ধার বাড়ে।
এরপর ম্যাচের ২৬তম মিনিটে ম্যাচের প্রথম নিশ্চিত সুযোগ পায় লিডস। তবে নিকো এলভেডির দারুণ হেড অসাধারণ দক্ষতায় রুখে দেন ম্যানইউ গোলরক্ষক সানা লমেন্স। পরের মিনিটেই পাল্টা আক্রমণে ডি-বক্সে বল পেয়েও হেডে গোল করতে ব্যর্থ হন এমবুমো।
তবে কিছুক্ষণ পরেই সেই ব্যর্থতা ভুলে দলকে উল্লাসে ভাসান ক্যামেরুনের এই স্ট্রাইকার। ম্যাওেচর ৩৫তম মিনিটে ইউরি টিলেমান্সের বাড়িয়ে দেওয়া নিখুঁত পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে স্লাইড শটে বল জালে জড়িয়ে দেন তিনি। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন এমবুমো। চলতি আসরে এটি তার চতুর্থ গোল।
প্রথমার্ধে পিছিয়ে পড়া লিডস ঘরের মাঠে সমতায় ফেরে বিরতির ঠিক পরপরই। ৫১তম মিনিটে কর্নার থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া হেড পাস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে গোলটি করেন ক্যালভার্ট-লুইন। চলতি আসরে এটি তার চার নম্বর গোল। সবগুলো গোলই এসেছে ঘরের মাঠে।
ম্যাচের চার মিনিটের গো করা সময়ে জয় ছিনিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল লিডস। তবে আন্টোনের দুর্বল শট কোনোমতে ম্যানচেস্টার গোলরক্ষক লমেন্স গ্লাভসে পুরলে নিশ্চিত হারের হাত থেকে বেঁচে যায় সফরকারীরা।
