ফ্রান্সে চলমান আন্দোলন নিয়ে বাজে মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের প্রতি ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁ। বিক্ষোভের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও এআই দিয়ে বানানো ছবি ছড়ানোরও অভিযোগ তুলেছেন তিনি।
কাতার সফরে সাংবাদিকদের ম্যাখোঁ বলেন, আন্দোলন নিয়ে অনেকেই নির্বোধের মত মন্তব্য করছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এদের মধ্যে অনেক বিশ্বনেতাও রয়েছেন।
এসময় সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পের কথা জিজ্ঞেস করলে জবাবে ফরাসি প্রেসিডেন্ট বলেন, এদের মধ্যে তিনিও রয়েছেন।
এর আগে, ফ্রান্সের সহিংসতার জন্য মুসলিম অভিবাসী ও কমিউনিস্টদের দায়ী করেন ট্রাম্প। এছাড়াও দেশটি মুসলিম চরমপন্থীদের আগ্রাসনের শিকার বলে উদ্বেগ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এর জবাবে ম্যাখোঁ বলেন, কেউ কেউ দাবি করছেন, ফ্রান্সে মুসলিম অভিবাসীরা অস্থিরতা ছড়াচ্ছে, যা পুরোপুরি মিথ্যা কথা। নির্দিষ্ট কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।
