

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বনবউ খ্যাত কুটুম পাখির দেখা মিলেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের (৬নং ওয়ার্ড) বড়জুষ (আঠারো বাঘিয়া) এলাকা থেকে এই পাখিটি উদ্ধার করা হয়।
এই পাখির শারীরিক গঠন ও রঙ উজ্জ্বল পালক হচ্ছে, এদের সারা শরীর উজ্জ্বল সোনালি হলুদ রঙের পালকে ঢাকা থাকে। তবে মাথা, গলা, ঊর্ধ্ব-বক্ষ এবং ডানার কিছু অংশ কুচকুচে কালো। কুটুম পাখি (যা লোকসমাজে ইষ্টিকুটুম, হলদে পাখি বা কালোমাথা বনবউ নামে পরিচিত) মূলত এর উজ্জ্বল গায়ের রঙ এবং মিষ্টি ডাকের জন্য পরিচিত।
আকারে এরা আকৃতিতে অনেকটা শালিক বা ময়না পাখির মতো। এদের দৈর্ঘ্য সাধারণত ২৪ থেকে ২৫ সেন্টিমিটার ও ওজন প্রায় ৬০ থেকে ৯৫ গ্রাম এবং এদের চোখ দুটো টকটকে লাল বা রক্তবর্ণ এবং ঠোঁটটি গাঢ় গোলাপি বা কমলা-গোলাপি রঙের হয়ে থাকে। জানা গেছে, শনিবার সকালে ওই এলাকার শামসুল ইসলাম জাকি নামে একজন এই পাখিটি দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে পাখিটিকে চা বাগান এলাকায় অবমুক্ত করা হয়। এ পাখি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
মৌলভীবাজারে পূবালী ব্যাংকের শাহ মোস্তফা রোড শাখার উদ্বোধন
পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজারের ওয়াপদা গেট শাখা নতুন নামে ও নতুন ঠিকানায় ‘শাহ মোস্তফা রোড শাখা’ হিসেবে উদ্বোধন হয়েছে। রোববার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়। একলিম প্লাজা, বেরীর পাড়, মৌলভীবাজারে নতুন শাখাটির আধুনিকায়ন ও নবসজ্জায় সাজানো শাখাটির মাধ্যমে গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যাশা করছে ব্যাংক কর্তৃপক্ষ। পূবালী ব্যাংক পিএলসি দীর্ঘ ঐতিহ্য ও আধুনিক ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় দেশের সর্বস্তরের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আর্থিক সহযোগিতা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে ব্যাংকটি এ কার্যক্রম অব্যাহত রেখেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি, সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান প্রদ্যুৎ কান্তি দাস, মৌলভীবাজারের সহকারি মহা- ব্যবস্থাপক আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ মোস্তফা রোড শাখার ব্যবস্থাপক তারিকুল ইসলাম সবুজ। নতুন নামে ও নতুন ঠিকানায় শাখাটির কার্যক্রমের মাধ্যমে মৌলভীবাজারের গ্রাহকেরা আরও আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা পাবেন বলে আশা করা হচ্ছে। ব্যংক সুত্র জানায়, ১৯৫৯ সালে 'ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক' নামে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়, ১৯৭২ সালে সরকারিকরণ করে 'পূবালী ব্যাংক' নামকরণ করা হয় এবং ১৯৮৩ সালে এটি আবার বেসরকারি মালিকানায় ফিরে যায়। উল্লেখ্য: সারাদেশ পুবালী ব্যাংকের শাখা রয়েছে ৫১৯ টি এবং উপশাখা রয়েছে ২৮৬টি।

ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিন্যাগাড়ী গ্রামের একদল বাসিন্দা। রবিবার (২৫ অক্টোবর) বিন্যাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন। ভুক্তভোগী একদল গ্রামবাসী সহ, মোঃ আলামিন, সাবিরুল ইসলাম, মইনুল ইসলাম এবং আমজাদ হোসেন জানান, আব্দুল হালিম নামক এক ব্যক্তি গত ৫ আগস্ট ঘোড়াঘাট থানায় তাদের চারজনের বিরুদ্ধে ২১৭ নম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। ওই জিডিতে তাদের বিরুদ্ধে গালিগালাজ, হুমকি ও মারধরের অভিযোগ আনা হয়েছে, যা তারা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন। সংবাদ সম্মেলনে তারা জানান, মূলত জমি এবং পুকুরের মাছ সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। তবে জিডিতে উল্লিখিত তথ্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাদের দাবি, বাদী যে পুকুরের কথা উল্লেখ করেছেন, বাস্তবে সেখানে কোনো পুকুর নেই, বরং সেটি একটি পরিত্যক্ত গর্ত। এছাড়া বাদী ও বিবাদীদের বাড়ি একই গ্রামে বলে যে দাবি করা হয়েছে, সেটিও সঠিক নয়। আলোচনার এক পর্যায়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন, এই মিথ্যা জিডির পেছনে আরও গভীর কারণ রয়েছে। তাদের দাবি, ওই এলাকায় আব্দুল হালিমের মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং সেই কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোয় তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে এবং হয়রানি করার জন্য এই পরিকল্পিত জিডি দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার স্পষ্টভাবে জানায়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সত্যের পক্ষে আছেন। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, কোনো পক্ষের একতরফা বক্তব্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট নথিপত্র ও প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। এছাড়াও ন্যায়বিচার ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার আন্তরিক আবেদন জানান তারা।

দেশ সেবায় কাজ করছে রনজিত ফাউন্ডেশন: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
আর্ত মানবতার সেবায় নিয়জিত রনজিত ফাউন্ডেশন টাঙ্গাইলের ধনবাড়ীর একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শুধু ধনবাড়ী মধুপুর নয় দেশ ও বিদেশের যে কোন প্রান্তের অসহায় মানুষের জন্য দেশ সেবায় তাদের সামথ্য অনুযায়ী কাজ করে আসছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি গতকাল শনিবার(২৪ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ মাঠে রনজিত ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রতিভা বৃত্তি ফাউন্ডেশ ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরোও বলেন, ছেলে মেয়েদের বৃত্তি প্রতিযোগীতা শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তাই রনজিত ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আজকের এই আয়োজন করায় রনজিত ফাউন্ডেশনের চেয়ারম্যান রনজিত সাহা কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যাতে করে আগামী দিনে ধনবাড়ী মধুপুর সহ সারা দেশে এই ফাউন্ডেশন অসহায়, দু:স্থ মানুষের পাশে থেকে কাজ করে আসছে যাতে ভবিষৎতেও এধারা অব্যহত থাকে এ প্রত্যাশা করছি। নেশা ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়ে লেখাপড়ার প্রতি গুরুত্বারোপ করে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন। রনজিত ফাউন্ডেশনের চেয়ারম্যান রনজিত সাহা তিনি ভিডিও কলে যুক্ত হয়ে তার বক্তব্যে বলেন, রনজিত ফাউন্ডেশন ৬ বছর যাবত দেশের অসহায় দু:স্থ পরিবার ও ছেলে মেয়েদের পড়া লেখায় সাহয়তা প্রদান করে দেশের দারিদ্র দূরীকরণে কাজ করে আসছে। আগামীদিনেও মানবতার সেবায় কাজ করে যাবে। প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু’র সভাপতিত্বেপরিচালক মাহমুদুল আমীন রইচ এর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে আরোও বক্তব্য দেন, অনুষ্ঠানে বাংলাদেশ চিনি শিল্প ও খদ্য কর্পোরশনের চেয়ারম্যান অ্যাভাকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, রনজিত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কিরণ বালা সাহা, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, প্রতিভা বৃত্তি প্রকল্পের সদস্য সচিব সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম শামসুল হকসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তেকে ১১শ৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ট্যালন্টপুলে ১০৫ ও সাধারণ গ্রেডে ১৭৫ জন সহ মোট ২শ৮০ জনকে বৃত্তি এবং ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম আজিজুর রহমানকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে বিগ ১ বছরে উপজেলার ২৭ জন দরিদ্র মেধাবী ছাত্র কে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কৃষিতে অধিকতর গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন
বর্তমান সরকার কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে একটি প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে ও কৃষিতে অধিকতর গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। শনিবার(২৪ অক্টোবর)বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্রি-প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়,টাঙ্গাইল এর আওতায় স্থাপিত প্রযুক্তি গ্রাম এর কার্যক্রম নিয়ে ধনবাড়ীর কিসামত এলাকায় কৃষক সমাবেশ ও মতবিনিময় সভায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন যোগ দিয়ে মন্ত্রী প্রযুক্তি গ্রামের আগাম জাতের আমন ধান কর্তন উদ্বোধন করে রাস্তার পাশে বৃক্ষ রোপন কালে এসব কথা বলেন। দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নেয়া পদক্ষেপের নানা দিক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, ই-এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে কৃষি শিল্পের আধুনিকায়নে সরকার কৃষিতে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, ড্রোন প্রযুক্তি, জিআইএস, স্যাটেলাইট তথ্য, বিগ ডাটা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের কার্যক্রম গ্রহণ করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের স্বাস্থ্য ও ফলন পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সুনির্দিষ্ট সার ও সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনা অধিক কার্যকর ও বিজ্ঞান ভিত্তিক হবে।’ তিনি আরোও বলেন, ‘কৃষকের ডিজিটাল ডাটাবেজ ও সরকারি সেবা কৃষকের নিকট, সরাসরি পৌঁছে দেওয়ার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সারাদেশে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীরা ধানের নতুন নতুন জাত অবিষ্কার করেছেন। কৃষকের দোড় গোড়ায় গিয়ে কৃষি বিভাগ কৃষককে লাভবান করতে তারা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে। তবে মনে করি বর্তমান কৃষিমন্ত্রী তিনি অত্যন্ত দক্ষ তিনি নিরলস পরিশ্রমের মধ্যদিয়ে কৃষি কে বহু গুনে এগিয়ে নিতে পারবে। এবং কৃষককে বিনামূল্যে বীজ, সার সহ বিভিন্ন উপকরণ দিয়ে কৃষি খাত কে এগিয়ে নিতে সরকার সব সময় কৃষকের পাশে রয়েছে। ’ উৎপাদন ব্যয় হ্রাস, শ্রম সংকট মোকাবিলা এবং কৃষিকে লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী । বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন তার বক্তব্যে জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় আমারা সারা বাংলাদেশে ধান গবেষনার মোট ৬ টি আঞ্চলিক কার্যালয় স্থাপন করার মাধ্যমে ধান ভিত্তিক গবেষনাকে বিকেন্দ্রীকরণ করে সারা দেশের কৃষি কে সম গুরুত্বের আওতায় এনে স্থান ভিত্তিক ধানরে জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছি। বাংলাদেশ চিনি শিল্প ও খদ্য কর্পোরশনের চেয়ারম্যান অ্যাভাকেট শামসুজ্জামান সুরুজ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহকারী প্রকল্প পরিচালক সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফসানা আনসারী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মসউদ ইকবাল , বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্যরা উস্থিত ছিলেন।

কুবির শিক্ষার্থী ফারজানার পরীক্ষা দেওয়া হলো না, পরিবারের দাবি হত্যা, স্বামী আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে ফারজানার পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভুইঘর এলাকা ভাড়া বাসা থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তার বড় ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম। ফারজানার বড় ভাই আরিফুল ইসলাম বলেন, ভালোবেসে তিন বছর আগে নাজমুল ইসলামকে বিয়ে করেন ফারজানাকে। বিয়ের সময় নাজমুল বেকার থাকায় প্রায় এক বছর ধরে তাকে আর্থিকভাবে সহায়তা করে ফারজানার পরিবার। পরবর্তী সময়ে নাজমুলের চাকরি হলে পরিবার থেকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এরপরও নাজমুল বিভিন্ন সময়ে টাকার জন্য ফারজানার সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং তাকে মারধর করতেন বলে অভিযোগ করেন আরিফুল। একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে ফারজানা বাবার বাড়িতে চলে যান। সেখানে চার মাস অবস্থান করলেও নাজমুল তার কোনো খোঁজ নেননি বলে জানান আরিফুল। পরে ফারজানার পরিবার নাজমুলের বিরুদ্ধে মামলা করে। পরবর্তী সময়ে পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে ফারজানাকে নিজের বাসায় নিয়ে যান নাজমুল। এরপর মামলাটি প্রত্যাহার করে নেয় ফারজানার পরিবার। আরিফুল ইসলাম জানান, গতকাল শনিবার নাজমুলের দুলাভাই তাকে ফোন করে মামলাটি প্রত্যাহার করা হয়েছে কি না, তা জানতে চান। মামলাটি প্রত্যহার হয়েছে বলে তাকে জানাই। পরে ফারজানাকেও জানাই নাজমুলের দুলাভাই তাকে কল দিয়েছে। ফারজানাও বলে নাজমুল বাসায় আসলে তাকে এব্যাপারে বলবে। ৭ টা থেকে আমরা ফারজানার মোবাইল বন্ধ পাই। এর কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে নাজমুল তাকে ফোন করে ফারজানা আত্মহত্যা করেছেন বলে জানান। তবে আরিফুলের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। বাড়ির মালিক আব্দুল কাদের বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে নাজমুল আমাকে ডেকে জানায়, তার স্ত্রী আত্মহত্যা করেছে। পরে আমরা গিয়ে তাকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখি।' তিনি আরও বলেন,' এর আগেও আমি আরেকটি আত্মহত্যার লাশ নিজে নামিয়েছি। কিন্তু সেই আত্মহত্যার সাথে এই আত্মহত্যার কোন মিল পাইনি। একটা আত্মহত্যা করা মানুষের মধ্যে যেমন সিম্পটম থাকে যেমন, জিহ্বা ও চোখ বের হয়ে থাকে এই আত্মহত্যার মধ্যে সেটা দেখতে পাইনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।' ফারজানার সহপাঠী নাজমুন নাহার বলেন, "তাঁদের নিজেদের মধ্যে সম্পর্কের করে বিয়ে হয়েছিল, তাই কোনো সমস্যা হলেও সে বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করতে চাইত না। আগামীকাল ফারজানার একটি প্রেজেন্টেশন আছে। তার আগেই ফারজানা না ফেরার দেশে চলে গেছে। আগামী ১৫ নভেম্বর থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা।" নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উপপরিদর্শক গাজী সুমন মাহতাব বলেন, ঘটনাস্থলে গিয়ে ফারজানাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে।


