আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আজ বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ লেখেন, ‘জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশল কিছুটা ভিন্ন। নিজেদের কিছু রাজনৈতিক এজেন্ডা সরাসরি সামনে না এনে বিভিন্ন সহযোগী প্ল্যাটফর্মের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে দলটি। এনসিপিও সেই কৌশলেরই একটি অংশ।
তিনি লেখেন, ‘শুরুতে এনসিপি ‘‘সেকেন্ড রিপাবলিক’’ ও সংবিধান সংস্কারের কথা বলেছিল। কিন্তু এসব এজেন্ডাও ছিলো জামায়াতের। যদিও এসব প্রতিশ্রুতির কোনোটিই তারা বাস্তবায়ন করতে পারেনি। নিরপেক্ষতার কথা বলে যাত্রা শুরু করলেও সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এনসিপি শেষ পর্যন্ত জামায়াতের কোলেই উঠেছে।’
গণঅধিকার পরিষদের মুখপাত্র লেখেন, ‘শুধু এনসিপি না রাজশাহীর আম্মার কিংবা আয়াসের মতো অনেকেই আছে জামায়াতের মাইক, যখন যেটা দরকার সেটা জামায়াত বাজায়।’
তিনি আরও লেখেন, ‘এনসিপি ও জামায়াতের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড বিশ্লেষণ করলে এটা প্রতীয়মান হয় যে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক সত্তা নাই, বরং এরা জামায়াতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটা প্রক্সি টিম।’
পোস্টের শেষে আবু হানিফ লেখেন, ‘এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থা বিবেচনা করলে এটা পরিষ্কার যে, আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত।’
