
পাইকগাছায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত।
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের সনাতনী শিক্ষার্থী (ফেইসবুক) বন্ধুদের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ত্রিপল্লী কাঠামারী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির চত্বরে মন্দির কমিটির সভাপতি জগোদিশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বস্ত্র বিতরণ করেন এনজিও কর্মকর্তা শুশংকর মন্ডল।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য পুলোকেশ রায়, সাবেক প্রধান শিক্ষক কালিদাস রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমারেশ মন্ডল, সাংবাদিক কৃষ্ণ রায়, জয়ন্ত মন্ডল, শুভাষিশ ভট্ট, সঞ্জয় সর্নকার, গোবিন্দ মন্ডল, দীপ্তি সরকার ও আবির সরকার।
এসময় ৬৫ জন অসহায় ব্যক্তিদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
