
কালকিনিতে তিনতলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে প্রবাসির স্ত্রীর আত্নহত্যা!
মাদারীপুরের কালকিনিতে মায়ের সঙ্গে অভিমান করে তিনতলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে মিম আক্তার(১৮) নামে এক প্রবাসির স্ত্রী আত্মহত্যা করেছে।
আজ রোববার ভোরে উপজেলার মিয়ারহাট বাজারের আনসার উদ্দিন মূধার বাড়ির তিনতলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে ওই প্রবাসির স্ত্রী আত্নহত্যা করেছেন বলে এতথ্য নিশ্চিত করছেন পুলিশ।
নিহত গৃহবধূ মিম আক্তার খুনেরচর গ্রামের প্রবাসি রাশেদ সরদারের স্ত্রী।
ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, প্রবাসির স্ত্রী মিম আক্তার অল্প কিছুদিন ধরে তার পরিবারের সদস্যদের নিয়ে মিয়ারহাট বাজারের আনসার উদ্দিন মূধার বাড়ির দুই তলা ভাড়া থাকতেন। কিন্তু পারিবারিক দ্বন্দের জেরে তার মায়ের সাথে অভিমান করে ওই ভাড়া বাড়ির তিনতলা ভবনের ছাদের উপর থেকে ঝাপ দিয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মীম আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের বাবা আলামিন খান জানান,কি কারনে আমার মেয়ে মারা গেছে তা এখন বলতে পারবো না।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, খবর পেয়ে আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। কি কারনে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে তা সঠিকভাবে বলতে পারবো না। আমরা জেনেছি মীম আক্তারের অল্প কিছুদিন হলো বিয়ে হয়েছে। স্বামী বিদেশ আছেন।
