জৈন্তাপুরে চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে অবশেষে পানি নিষ্কাশনের পাইপ স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রায় ৫০০ ফুটের বেশি প্লাস্টিকের পাইপ স্থাপনে প্রশাসনের পক্ষ থেকে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দীর্ঘদিন অপেক্ষার পর বরাদ্দ ও কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরছে এলাকাবাসীর মধ্যে। গত শনিবার তিনটি রাস্তা দিয়ে পানি নিষ্কাশনের লক্ষ্যে পাইপ স্থাপনের কাজের উদ্বোধন করা হয়। স্থানীয়দের দাবি, এতে শতাধিক পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। বিষয়টি নিরসনে এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করা হলে ইউএনও সুনন্দা রায় ৩ লাখ টাকা বরাদ্দ দেন।