কাল ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার চাঁদ তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা বলছে কাল আশ্বিন শুক্লা তৃতীয়া তিথি। প্রীতি যোগে কোন কোন রাশির জাতকরা প্রচুর উন্নতি করবেন তা জেনে নিন।

মঙ্গলবার ভাগ্য খুলবে কাদের?ছবি: আইস্টক
কাল ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার চাঁদ তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা বলছে কাল আশ্বিন শুক্লা তৃতীয়া তিথি। জ্যোতিষ গণনা অনুসারে কাল থাকবে প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগের প্রভাব। কাল থাকবে বিশাখা নক্ষত্র ও অনুরাধা নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে কালকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। হিন্দুধর্মে মঙ্গলবার হলো বজরংবলীর প্রিয় দিন। জ্যোতিষ গণনা অনুসারে আগামিকাল কোনও কোনও রাশির জাতকরা জীবনে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন। দেখে নিন কালকের ভাগ্যবান রাশির তালিকায় কারা আছেন।
কাল ১৩ অক্টোবর দুর্দান্ত দিন কাটবে মেষ রাশির জাতকদের। মাথায় বেশ কিছু নতুন চিন্তা আসবে। এর ফলে জীবনে উন্নতি করার নতুন রাস্তা দেখতে পাবেন। আগামিকাল উপার্জনের নতুন সূত্র খুলে যাবে মেষ রাশির জাতকদের সামনে। কাল আপনি কাজের প্রতি আরও মনোযোগী হবেন। কাল কেরিয়ারে বড় উন্নতি করতে পারবেন। অফিসে ঊর্ধতন কর্তৃপক্ষের সাহায্য পাবেন।
আয়ুষ্মান যোগের প্রভাবে ভালো কাল ভালো দিন কাটবে মিথুন রাশির জাতকদের। কাল সব কাজ আপনি মন পরিষ্কার রেখে করতে পারবেন। এর ফলে নিজের লক্ষ্যে পৌঁছনো সহজ হবে মিথুন রাশির জাতকদের পক্ষে। কাল আপনার সামনে সম্ভাবনার নতুন দরজা খুলে যাবে। সাফল্যের সঙ্গে বেশ কিছু অতিরিক্ত অর্থ রোজগার করতে পারবেন। বাড়িতে অতিথি আগমন হতে পারে।
দেবীপক্ষের তৃতীয়ার শুভ প্রভাব কাল কাজ করবে সিংহ রাশির জাতকদের উপর। আপনার উপর বজরংবলীর আশীর্বাদ থাকবে। নিজের সব কাজ উত্সাহ ও উদ্দীপনার সঙ্গে করবেন। যাঁরা নিজের ব্যবসা চালান, তাঁরা বড় কোনও চুক্তি চূড়ান্ত করতে পারবেন। একাধিক উপায়ে টাকা রোজগার করবেন সিংহ রাশির জাতকরা। পরিবারের কোনও সমস্যা থাকলে তা মিটে যাবে।
কাল প্রীতি যোগের শুভ প্রভাব লক্ষ্য করা যাবে ধনু রাশির জাতকদের উপর। কাল আপনার জীবনে যে সমস্যাই আসুক, সেই সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন। নিজের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আপনি সবাইকে চালনা করবেন। প্রতিযোগীদের পেছনে ফেলবেন ধনু রাশির জাতকরা। অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। মনে সুখ ও শান্তি ভরপুর থাকবে।
আগামিকাল ১৩ অক্টোবর পজ়িটিভ পরিবর্তন আসতে চলেছে মীন রাশির জাতকদের জীবনে। কাল আপনার সামনে অতিরিক্ত অর্থ রোজগারের পথ খুলে যাবে। কাল পাওনা টাকা ফেরত পেতে পারেন। নিজের ব্যাঙ্ক ব্যালান্স কাল বিশাখা নক্ষত্রে অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন মীন রাশির জাতকরা। বাড়ির বড়দের সঙ্গে সুসম্পর্ক থাকবে, প্রবীণদের আশীর্বাদ লাভ করবেন।
