ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের পলাশপোলস্থ রয়েল প্লাস কনভেনশন হলে রোটারী ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩২৮৪, বাংলাদেশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব প্রেসিডেন্ট মো. আখতারুজ্জামান কাজল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি ড. সৈয়দ আবু সাঈদ পিএইচএফ, বিএমডি, রোটারিয়ান পিপি মোহাম্মদ সেলিম রেজা বাবু, রোটারী ক্লাব অব সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল, রোটারিয়ান পিপি হাবিবুর রহমান হবি, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সি এম নাজমুল ইসলাম, রোটারিয়ান পিপি ফারহা দীবা খান সাথী, মো. সাহিদুর রহমান, পিপি মো. মশিউর রহমান বাবু, শামীমা পারভীন রত্না ও মো. নুরুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন বৈরাগী, পিপি মো. কামরুজ্জামান বুলু, এস এম মিজানুর রহমান, নাসিমা খাতুন, শেখ মাসুদ পারভেজ, পিপি ডা. সুশান্ত ঘোষ, পিপি মাহমুদুল হক, পিপি বিশ্বনাথ ঘোষ, পিপি আশরাফুল করিম ধনী, পিপি সৈয়দ হাসান মাহমুদ, পিপি বিশ্বজিৎ সাধু, ওয়ালীউল্লাহ, ডা. জয়ন্ত সরকার ও প্রিয়াঙ্কা বিশ্বাসসহ রোটারী ক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিরা।
অনুষ্ঠানে কেক কাটা এবং রোটারী ক্লাব অব সাতক্ষীরার বিভিন্ন কর্মপরিকল্পনা ও স্মৃতিবিজড়িত প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিষেক অনুষ্ঠানের চেয়ার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ মেয়াদের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. কামরুজ্জামান রাসেল এবং ক্লাব ট্রেনিং ফ্যাসিলিটেটর রোটারিয়ান পিপি মাগফুর রহমান।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে রোটারী ক্লাবের সদস্য, রোটার্যাক্টর সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
The post সাতক্ষীরায় রোটারী ক্লাবের ৩৩তম অভিষেক অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
