পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হলো না মসজিদের ইমাম মুফতি নজরুল ইসলামের। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মৃত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে একটি মাদরাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন নজরুল ইসলাম। শনিবার সকালে বাড়ির একটি বিটুলিগাছ কাটতে গেলে সেটির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুফতি নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদের ইমাম। প্রায় দুই মাস আগে তিনি সেখান থেকে স্থায়ীভাবে গ্রামের বাড়িতে ফিরে আসেন।
