
মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
এ সময় মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল মুন্না, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, সুরক্ষা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে তাদের সম্ভাবনার বিকাশ নিশ্চিত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
