ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
গতকাল ১২ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাদ্দাম হোসেন (৩২)। তিনি কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তার পিতা মৃত মোঃ আনোয়ার হোসেন। বাড়ি গোলাম বাজার পূর্ব বন্দডাকপাড়া এলাকায়।
ঢাকা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ তানভীর হোসেন ভূঁইয়া।
পুলিশ জানায়, ধৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। মামলা নং-৩৬, তারিখ- ১০/০৬/২০২৬, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(১)(ক) এর (ই)/(ঈ)/১০/১২/১৩। ওই মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
