নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রিয় রেস্তোরাঁ সুলতান’স ডাইন। প্রতিষ্ঠানটি তাদের শাখা হিসাবরক্ষক পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিতদের মাসিক ৩৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: শাখা হিসাবরক্ষক
পদসংখ্যা: ০৫ টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: রেস্টুরেন্টে কাজের দক্ষতা, এমএস এক্সেল এবং অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: ৩৫,০০০-৪০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৬
