
Published on
:
1 min read
শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগানের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজে পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, মৃতদের শেষকৃত্য নির্বিঘ্নে করার জন্য সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, তৎপরতার সঙ্গে ময়নাতদন্তের কাজ করা হচ্ছে। মৃতদের মধ্যে দু’জন ভিন রাজ্যের বাসিন্দাও রয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভিন রাজ্যের বাসিন্দা দু’জন আছেন। তাঁদের মরদেহ আমরা ট্রান্সফার করব।’ তাঁর সংযোজন, ‘মুখ্যমন্ত্রী ভবানী ভবনে আছেন। শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক চলছে।’
