নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। গ্রেপ্তার দুজনের মধ্যে লালপুর ইউনিয়ন যুবদলের এক যুগ্ম আহ্বায়ক রয়েছেন। বুধবার রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- দক্ষিণ লালপুর গ্রামের ফরমান আলীর ছেলে আরিফুজ্জামান ওরফে বাপ্পি (৪৮), যিনি লালপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক বলে উল্লেখ করা হয়েছে। অপরজন উত্তর লালপুর গ্রামের মৃত আলম মোল্লার ছেলে জিল্লুর রহমান (৪১)। এসআরবি-৫-এর দাবি, এরা মাদকের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।