প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার কয়েকদিন পর বলিউড অভিনেতা ও আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।
আজ বুধবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। মার্কিন নাগরিকত্বের পাশাপাশি ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী এই অভিনেতা সম্প্রতি মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে সিজেপি (ককরোচ জনতা পার্টি) আয়োজিত বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ চলাকালীন পুলিশ তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটকও করেছিল।
এর আগে গত ১২ অক্টোবর বিজেপি নেতা কিরিট সোমাইয়া এই বিষয়ে মুম্বাই পুলিশ কমিশনারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তিনি প্রশ্ন তোলেন, বিদেশি নাগরিক হয়েও ইমরান খান কীভাবে এই ধরনের রাজনৈতিক বিক্ষোভে অংশ নিলেন এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না।
এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিবাসন আইন ও ওওসিআই নিয়মের লঙ্ঘন বিবেচনা করে তাকে এই নোটিশ দেয়।
