গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল ইসলাম চৌধুরী। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নির্ধারণ করা যায়নি। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায়... বিস্তারিত
