বগুড়ার ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন গোলাম মাহবুব প্যারিস, তৌহিদুল আলম মামুন, আলিমুদ্দিন হারুন মন্ডল, মাহবুব হোসেন চঞ্চল, আকতার আলম সেলিম, আপেল মাহমুদ এবং ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, আলামিন হোসেন ও আলম হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন নেয়ামুল আলম তালুকদার, আবু তালহা, শামীম খান, জাহাঙ্গীর আলম, মিল্টন, মনিরুজ্জামান ও বদিউজ্জামান।
সভায় ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ধুনট বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং স্থানীয় উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
The post ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
