কালবেলা · খেলাধুলা
র্যাংকিংয়ের শীর্ষ দুইয়ে নেই কেউ, কঠিন সিদ্ধান্ত বার্সেলোনার!
২৪/১০/২০২৬

এবার ব্যালন ডি’অর কে জিতবেন, সেই প্রশ্নের উত্তর জানা যাবে আগামী ২৬ অক্টোবর লন্ডনে। তবে ম্যাচডে সেন্ট্রালের তথ্য অনুযায়ী, বার্সেলোনাকে জানিয়ে দেওয়া হয়েছে ব্যালন ডি’অর র্যাংকিংয়ের শীর্ষ দুটি স্থানে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের কেউ জায়গা পাননি। এমন ফলাফলকে বার্সেলোনা অন্যায্য মনে করছে এবং রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে এই পুরস্কার জিতলে তারা ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করছে।
এই পুরস্কারের জন্য সম্ভাব্য বিজয়ী হিসেবে ভাবা হচ্ছে স্পেনের বিশ্বকাপ জয়ী বার্সা তারকা লামিন ইয়ামালকে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন দলের কেউই শীর্ষ দুইয়ে না থাকতে পারার খবরে হতাশ তারা। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ব্যালন ডি’অরের বিজয়ী ঘোষণা করা হয়নি কিংবা ভোটের ফলাফলও জানা যায়নি। বার্সেলোনাও আনুষ্ঠানিকভাবে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে না যাওয়ার ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেনি।
তবে খবর সত্যি হলে, কাতালানরা তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের দৃষ্টান্ত অনুসরণ করতে চলেছে। ২০২৪ সালে মাদ্রিদ জায়ান্টরা জানতে পারে যে তাদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর পাচ্ছে না। সেজন্য তারা সেবার অনুষ্ঠানে যায়নি। ঐবার তৎকালীন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি বর্ষসেরা হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗