মঙ্গোলিয়ায় বিশাল অগ্নিকাণ্ডের ব্যাখ্যা দিয়েছে জাপানের কেডিডিআই
জাপানের অন্যতম বৃহৎ টেলিকম কোম্পানি কেডিডিআই, মঙ্গোলিয়ার একটি সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চলে সৃষ্ট বিশাল দাবানলের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছে। সংস্থাটি জানিয়েছে, তাদের একটি সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ওই এলাকা সফর করার সময় একটি গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করে।
গত ৮ই অক্টোবর পূর্ব মঙ্গোলিয়ায় অগ্নিকাণ্ডটি ঘটে। কেডিডিআই'এর স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান 'মোবিকম' এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
জাপানি কোম্পানিটি জানায় যে, মোবিকমের সিইও ওচি ইয়াসুহিরো এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং একটি যোগাযোগ নেটওয়ার্কের কার্যক্রম পরীক্ষা করতে ৬ থেকে ৮ই অক্টোবর সেখানে ছিলেন।
কেডিডিআই জানায়, কর্মকর্তাদের সঙ্গে মঙ্গোলিয় সরকারের কর্মকর্তারা, তাদের নিজ নিজ যানবাহনে ছিলেন। প্রতিষ্ঠানটি আরও জানায়, কর্মকর্তারা কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেয়া একটি এলাকায় নেটওয়ার্ক পরীক্ষা করেন।
কেডিডিআই'এর ভাষ্যানুযায়ী, গাড়ির বহরটি নিচে আটকে থাকা কিছু শুকনো ঘাস সরানোর জন্য থামলে মোবিকমের দুটি গাড়ির একটি থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তারা জানায়, আগুন ছড়িয়ে না পড়ার জন্য তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
কেডিডিআই, এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে যে তারা অগ্নিকাণ্ডের তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।