দুর্গাপূজা উপলক্ষে মান্দায় অসহায় ও দুস্থ নারীদের মাঝে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব শাড়ি বিতরণ করা হয়। ইউএনও আতিয়া খাতুনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, ঠাকুরমান্দা জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, প্রসাদপুর কেন্দ্রীয় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ কুমার সরকারসহ নেতৃবৃন্দ।