শিবপুর ফুটবল টুর্নামেন্টে ভবানীপুর ফুটবল একাদশের জয়
অক্টোবর ২৪, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামবাসীর উদ্যোগে শিবপুর মাঠে অনুষ্ঠিত শিবপুর ফুটবল টুর্নামেন্টে ভবানীপুর ফুটবল একাদশ জয়লাভ করেছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় ভবানীপুর ফুটবল একাদশ ২-১ গোলে গাংনী উপজেলার ধলা একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জনি ও মাহফুজ একটি করে গোল করেন। ধলা একাদশের পক্ষে রাকিব একটি গোল পরিশোধ করেন।
খেলায় ভবানীপুর ফুটবল একাদশের তানভীর সরকার ম্যান অব দ্য ম্যাচ এবং মাহফুজ গেম চেঞ্জার পুরস্কার লাভ করেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আজিমুদ্দিন গাজী, জাহাঙ্গীর গাজী, জিনারুল গাজী, ইনফিতার গাজী, গাজী শামসুল ও গাজী সেলিম গাজী প্রমুখ। তাঁরা ম্যান অব দ্য ম্যাচ ও গেম চেঞ্জার পুরস্কার তুলে দেন।
