স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর থেকে ইসলাম উদ্দিন (২৭) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১ টার দিকে জগন্নাথপুর বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে দীর্ঘদিন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার। এতে তাঁর পরিবার চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিখোঁজ ইসলাম উদ্দিন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের মো. কমর আলীর ছেলে। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। তার পরনে পোশাক ছিল টি-শার্ট ও লুঙ্গি। মানসিকভাবে কিছুটা অসুস্থ ইসলাম উদ্দিন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো দয়ালু ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য আকুল অনুরোধ জানান। যোগাযোগের নম্বর- 01405663487, 01600508326
এ ঘটনায় গত ১৪ অক্টোবর জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, দেশের সমস্ত থানায় আমরা তার তথ্য পাঠিয়েছি। আমরাও চেষ্টা করতেছি। তার পরিবার তাকে নিয়ে উৎকণ্ঠায় রয়েছে। কেউ তার খোঁজ পেলে আমাদেরকে জানানোর অনুরোধ।
