ত্রিদেশীয় সিরিজে উদ্ভোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) ৯৯ রানে হেরে যাওয়ার কারণে তাদের টাইগারদের ওঠার পথটা এখন বেশ কঠিন। তবে এখনও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তুলেছিল ২৭১ রান। মাত্র ২৪ রানে জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। যদিও পরে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। লড়াকু পুঁজিও দাঁড় করায়।
১৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলেই বাংলাদেশের জন্য সমীকরণ সহজ। নিজেদের শেষ ম্যাচ তারা খেলবে ২১ অক্টোবর। সেই ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে ফাইনাল খেলবে বাংলাদেশ।
যদি জিম্বাবুয়ে আফগানদের কাছে হেরে যায় তখন সমীকরণ বেশ কঠিন হয়ে যাবে। বাংলাদেশ শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও তখন ৩ দলের পয়েন্টই হবে ২। নেট রান রেটে সবচেয়ে এগিয়ে থাকা দুই দল যাবে ফাইনালে।
গতকাল ৯৯ রানে হেরে নেট রান রেটে ইতোমধ্যে অনেকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বর্তমানে তাদের নেট রানরেট মাইনাস ১.৯৮০, অন্যদিকে জিম্বাবুয়ের প্লাস ১.৯৮০।
