কালবেলা · রাজনীতি
পরিবেশবান্ধব হলো ব্লকের ব্যবহার বৃদ্ধি নিয়ে মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের সভা
১১/১০/২০২৬

নির্মাণ খাতে পরিবেশবান্ধব হলো ব্লকের ব্যবহার বাড়ানোর বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক করেছেন রিহ্যাবের নেতারা। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। টেকসই নগরায়ণ ও পরিবেশ সুরক্ষায় নির্মাণকাজে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, সহসভাপতি-৩ এএফএম ওবায়দুল্লাহ এবং অর্থবিষয়ক সহসভাপতি ড. মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
বৈঠকে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্প্রসারণ এবং নির্মাণ খাতে হলো ব্লকের প্রয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরিবেশ সুরক্ষা ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে নির্মাণকাজে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন সভায় অংশগ্রহণকারীরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, নির্মাণ খাতে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানো হলে টেকসই নির্মাণ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার হবে।
মূল প্রতিবেদনে যান ↗