এক পাত্র জলে পা ডোবালেই ঝাঁকে ঝাঁকে ছোট মাছ এসে খুঁটে খেতে শুরু করে পায়ের মৃত চামড়া! ফিশ স্পা-র এই পরিচিত দৃশ্যের পিছনে রয়েছে এক অদ্ভুত মাছের গল্প। গারা রুফা (Garra rufa), যা বিশ্বজুড়ে ‘ডক্টর ফিশ’ নামেও পরিচিত। কিন্তু কেন এই মাছ মানুষের পায়ের মৃত চামড়া খায়? এদের মুখে কি সত্যিই দাঁত নেই? স্পা-তে কী ভাবে ব্যবহার করা হয় এই মাছকে? আর মানুষের পায়ের চামড়া খেতে পারলেও খাবারের পাতে কেন জায়গা হয়নি এদের? মাছের স্বভাব, বিজ্ঞান এবং স্বাস্থ্যঝুঁকির অজানা গল্প নিয়ে এ সপ্তাহের ‘বিস্ময়ের সময়’।
