ধামইরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি চলছে জোরেশোরে। প্রতিমা তৈরি ও প্যান্ডেল সাজানো নিয়ে ব্যস্ত সময় পার করছে পূজা উদযাপন কমিটি। ১৬ অক্টোবর থেকে মহাষষ্ঠীর মাধ্যমে এবারের পূজার মূল কার্যক্রম শুরু হবে। সেই লক্ষ্যে পূজাম-পগুলোয় চলছে প্রস্তুতি। এলাকার বেশ কয়েকটি ম-প ঘুরে দেখা যায়, প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ। পূজা উপলক্ষে প্যান্ডেল সাজানো ও লাইটিংয়ের কাজে ব্যস্ত ডেকোরেটরগুলো। এবার উপজেলার ৮ ইউনিয়ন ও পৌরসভার মোট ৩১টি ম-পে অনুষ্ঠিত হবে এবারের শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে ৬ পৌর এলাকায় এবং বাকি ২৫ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন পূজাম-পে অনুষ্ঠিত হবে। পূজা উদযাপন কমিটির সভাপতি মহেল পাল জানান, এবারে দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা পেয়েছেন, এতে তারা সন্তুষ্ট। তিনি বলেন, পূজা উদযাপন কমিটি প্রতিটি পূজাম-প কমিটির সঙ্গে যোগাযোগ ও সার্বিক সহযোগিতার জন্য তিনি এবং তার পুরো কমিটি ব্যস্ত সময় পার করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘিœত না হয়, এর জন্য আগের দিনগুলোর মতো এবারও থানা পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি। ওসি মিন্টু রহমান জানান, পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের জোর প্রস্তুতি রয়েছে। উপজেলার ৩১ ম-পের মধ্যে ১১টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ম-পগুলোয় নিরাপত্তার জন্য আনসার বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক পুলিশ বাহিনী মোতায়েন থাকবে বলে তিনি জানান।