দেওয়া হচ্ছে জামাকাপড়Ei Samay
Published on
:
1 min read
এই সময়, মালদা: মহাষষ্ঠীর দুপুরে দুঃস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দিলেন সিঙ্গাতলা মিলেনিয়াম মহিলা সঙ্ঘের সদস্যরা। শুক্রবার ইংরেজবাজার ফোয়ারা মোড়ে প্রায় ৩০০ জনের হাতে পোশাক তুলে দেন তাঁরা। কয়েক জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে দেওয়া হয় প্রয়োজনীয় সরঞ্জামও। তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজে সামিল হন সংগঠনের সদস্যারা।
সারা বছরই এই মহিলারা বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেন। প্রায় ৪৫ জন মহিলা দু'দশকের বেশি সময় ধরে সমাজসেবায় জড়িত। চলতি বছরে এখনও পর্যন্ত ১০টিরও বেশি কর্মসূচি হয়েছে। এর মধ্যে রয়েছে দুঃস্থ শিশুদের বিনামূল্যে পড়াশোনায় উৎসাহ দিতে শিক্ষাসামগ্রী বিতরণ, ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গরিব মানুষের ঘরবাড়ি মেরামত এবং পোশাক বিতরণ।
পুজোর মুখে এ দিনের কর্মসূচিতে ছিলেন সভাপতি পলি দাস, সম্পাদক শর্মিলা সরকার ও সংগঠক সোমা বিশ্বাস। পুজোর দিনগুলিতেও দুঃস্থ মানুষদের সঙ্গে নিয়ে প্রতিমা দর্শন ও মধ্যাহ্নভোজনের পরিকল্পনা রয়েছে মহিলা সংগঠনের। অনাথ আশ্রমের শিশু এবং দৃষ্টিহীন মানুষদের সহযোগিতায় বড় অনুষ্ঠান আয়োজনের ভাবনাও রয়েছে। পুজো পরিক্রমার কথাও ভাবছেন মহিলারা।
সিঙ্গাতলা মিলেনিয়াম মহিলা সঙ্ঘের অধিকাংশ সদস্যই সংসারের কাজ সামলান। তার মধ্যেও বছরভর নানা ধরনের সামাজিক গঠনমূলক কর্মসূচি করেন তাঁরা।
