প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:৩৬ পিএম
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেছেন, “এ দেশের হিন্দু-মুসলমান আমরা সবাই মানুষ। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।” তিনি বলেন, ভৈরব-কুলিয়ারচরের হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁকে যেভাবে ভোট দিয়ে সংসদ সদস্য ও মন্ত্রী বানিয়েছেন, তা তিনি কখনো ভুলবেন না।
শনিবার রাতে ভৈরবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভৈরব-কুলিয়ারচরের হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁর প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য তিনি তাঁদের কাছে কৃতজ্ঞ। তাঁদের এই অবদান তিনি আজীবন স্মরণ রাখবেন বলেও উল্লেখ করেন।
গত ৫আগষ্টের পর থেকে বিএনপি সব সময় হিন্দুদের সাথে ছিল,এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
বিগত সরকারের আমলে পূজার সময় বিভিন্ন মন্দিরে হামলার ঘটনা ঘটিয়ে বিএনপিকে দায়ী করা হয়েছে বলে মন্তব্য করেন শরিফুল আলম। তিনি আরও বলেন, বিএনপির শাসনামলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সব সময় নিরাপদ ছিলেন।বিএনপি সরকার জনগণের সরকার। আমাদের কাজ মানুষের কল্যাণ করা এবং দেশের উন্নয়ন করা।এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কে. এম. মামুনুর রশীদের, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, ভৈরব পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন বাবু, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক আজাদ লাল প্রমুখ।
এবার ভৈরবে ২৮পূঁজামন্ডপে পূঁজা উৎসব অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি পূর্ণভাবে দূর্গোৎসব সম্পন্ন হবে বলে আশাবাদ সকলের। প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
