‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যে বগুড়ার শাজাহানপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার ১২ অক্টোবর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ অলিফা খাতুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, মাঝিড়া মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
