রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক অবরোধ করেছেন আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটে প্রগতি সরণির মধ্য বাড্ডা ইউ-লুপ সংলগ্ন এলাকায় প্রায় ৩০০ শিক্ষার্থী এই অবরোধ করেন।
ট্রাফিক পুলিশের তৎপরতা ও শিক্ষকদের সহযোগিতায় ১৫ মিনিট পর শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা সড়কের উভয় পাশে অবরোধ সৃষ্টি করে। এসময় ট্রাফিক বাড্ডা জোনের পুলিশ সদস্যরা বাড্ডা থানার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

পরে বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে বিদ্যালয়ের ভেতরে নেওয়া হয়। প্রায় ১৫ মিনিট অবরোধের পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় কোনো যানবাহন বা জানমালের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ। তবে শিক্ষার্থীরা কী কারণে সড়ক অবরোধ করেছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।
টিটি/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
